প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 18, 2026 ইং
প্রতিবাদ ও নোটিশ
সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে “দৈনিক ফুলতলা প্রতিদিন”-এর নাম উল্লেখ করে দৈনিক চট্রগ্রাম প্রতিদিন এর সম্পাদক এর ফেসবুক পোস্টে যে বক্তব্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং তথ্যসম্মত নয়।
দৈনিক ফুলতলা প্রতিদিন একটি সরকার নিবন্ধিত ও ডিএফপি তালিকাভুক্ত সংবাদপত্র (সিরিয়াল নং ৫৩৫, রেজিঃ নং ডিএকেএন-৫৭৫)।
সংশ্লিষ্ট অঞ্চলে আমাদের কোনো প্রতিনিধিই নির্বাচন কমিশনের সাংবাদিক কার্ড গ্রহণ করেননি। অতএব আমাদের প্রতিষ্ঠানের নাম যুক্ত করে যে ইঙ্গিতপূর্ণ বা ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
আমরা দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিপক্ষে। সংশ্লিষ্ট ব্যক্তিকে বক্তব্যটি সংশোধন বা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।
আমরা ইতিমধ্যেই তাদেরকে মেইলে বিষয় টি নিয়ে নোটিশ করেছি। অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সবার প্রতি অনুরোধ—যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করবেন না।
ধন্যবাদান্তে,
দৈনিক ফুলতলা প্রতিদিন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন